চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলাবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিতহ আজিজুল হক (৪৫) পুকুরিয়ার দক্ষিন চন্দ্রপুর চিন্মি ছড়া এলাকার মৃত আবদু ছোবাহানের ছেলে। সংসারে তার স্ত্রী ও ৫ ছেলে রযেছে।
অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত ফরহাদ জমির (৩৮) লেদু মিয়ার ছেলে। তিনি পুকুরিয়ার চাঁদপুর এলাকায় অবস্থিত সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলাবার সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় একটি বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে লোহার কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে লাগলে তাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আজিজুল হক ও ফরহাদ জমির আহত হন। তখন স্থানীয়রা তাদের পুকুরিয়ার চাঁদপুর এলাকায় সিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজিজুল হকের অবস্থা আশংকাজনক হলে তাকে আনোয়ারা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়, পরে সেখান থেকে তার মরদেহ পোষ্ট মার্ডামের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ফরহাদ জমির পুকুরিয়ার চাঁদপুর এলাকার সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সুত্রে জানা যায়।