বুশরার হাত ধরে বি.কে করপোরেট সল্যুশনের যাত্রা শুরু

হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬ আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় নাম ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল বি.কে করপোরেট সল্যুশন। রাজধানীর এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ব্লু বার্ড ইভেন্টস এবং এর সহযোগী প্রতিষ্ঠান বি.কে করপোরেট সলিউশনের উদ্যোগে যধরৎ ধহফ নবধঁঃু ীঢ়ড় ২০২৬।

জমকালো এই আয়োজন নানা কারণে হয়ে উঠেছে বছরের অন্যতম ফ্যাশন ইভেন্ট। হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬-এ যোগ দিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ফিলিপাইনের তারকা হেয়ার এক্সপার্ট অ্যাঞ্জেলো জাস্টিন। যিনি ১৯৯৪-এ মিস ইউনিভার্স জয়ী সুস্মিতা সেনের অফিশিয়াল হেয়ার স্টাইলিস্ট ছিলেন। এছাড়াও অংশ নিয়েছিলেন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞ নাকরিন ও বাংলাদেশের স্বনামধন্য হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। তারা সারা দেশ থেকে প্রায় ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন।

ফ্যাশন শো, নাচ আর গুণীজন সংবর্ধনার মাধ্যমে সন্ধ্যার পুরো আয়োজন হয়ে ওঠে অনন্য। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। এছাড়া মাকে নিয়ে উপস্থিত ছিলেন আয়োজক সুমাইয়া নূর নীলিমা। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি পেশাজীবীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকরা।

ব্রাইডাল থিমের ফ্যাশন কিউতে শো স্টপার ছিলেন ব্লু বার্ড ইভেন্টসের শুভেচ্ছাদূত জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। ইমু হাশমির কোরিওগ্রাফিতে বৈচিত্র্যময় ‘ফ্লাওয়ার পাওয়ার’ থিমে শো স্টপার হয়ে মঞ্চ আলোকিত করেন তানজিয়া জামান মিথিলা। পুরো শোয়ের হেয়ার স্টাইলে মেকাপের দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম। মেহাজাবীন চৌধুরীর জমকালো নৃত্য দিয়ে শেষ হয় আয়োজন।

দুটি ফ্যাশন শো, একটি নৃত্য পরিবেশনা এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষানবিশ মেকআপ আর্টিস্ট, স্বনামধন্য মেকআপ আর্টিস্ট, শোবিজ তারকাসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনদের পুরস্কার প্রদান করা হয়। ব্রাইডাল ফ্যাশন কিউতে ব্লু বার্ড ইভেন্টসের ব্র্যান্ড ফেস বুশরা কবির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড সভ্যতা বাই রিফাহর এক্সক্লুসিভ মেজেন্ডা লেহেঙ্গায় পুরো মঞ্চের আলো নিজের করে নেন। হেবি এমবেলিসমেন্ট করা লেহেঙ্গাটি বর্তমান সময়ের ব্রাইডদের রুচি ও ট্রেন্ড বিবেচনা করে ডিজাইন করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল ‘ফ্লাওয়ার পাওয়ার’ থিমের ফ্যাশন কিউ। এর পরিকল্পনা করেছেন দেশের স্বনামধন্য হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। কিউ শুরু হওয়ার আগে তিনি জানান, রূপচর্চা কিংবা ফ্যাশনে প্রাকৃতিক উপাদান হিসেবে ফুলের বিকল্প নেই। আমরা প্রতিনিয়ত আমাদের প্রফেশনাল কাজে কত ধরনের ফুল ব্যবহার করি, সেগুলো কতটা উপযোগী এবং উপকারী সেটি এই ফ্যাশন কিউয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ফ্যাশন কিউতে একে একে মডেলরা এক একটি ফুলের আমেজে সেজে ওঠেন । অনুষ্ঠান শেষ হয় ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর একটি ম্যাশআপ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে  ব্লু বার্ড ইভেন্ট ও বি. কে করপোরেট সলিউশনের স্বত্বাধিকারী সাজেদা ইব্রাহিম জানান, এমন শো তারা শুধু দেশের মধ্যে নয়, বিদেশের মাটিতেও করতে চান। দেশের সৌন্দর্য খাত ও ফ্যাশন শিল্প বিশে^র দরবারে ছড়িয়ে পড়বে। নারীরা তাদের মেধা বিশে^র বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পাবেন।

ব্র্যান্ড ফেসবুক বুশরা কবির জানান, শুধু হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো করে আমাদের পরিকল্পনা শেষ হচ্ছে না। এরই মধ্যে আমরা ব্রাইডাল এক্সপো করার পরিকল্পনা হাতে নিয়েছি। সেখানেও নতুনত্ব ও গঠনমূলক কাজের মাধ্যমে বাংলাদেশের বিউটি ও ফ্যাশন অঙ্গনকে সঠিকভাবে তুলে ধরতে চাই আমরা।