কালিয়াকৈরে সরকারি কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন এমপির

গাজীপুরের কালিয়াকৈরে একটি সরকারি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর সরকারি কলেজের নব-নির্মিত ভবনটি উদ্বোধন করেন।  

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম ফখরুল হোসাইন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ আরো অনেকে। 

ওই কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন এমপি। পরে তিনি পাশের একটি মসজিদের জন্য দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানান।