সাফল্যের স্বীকৃতি পেলেন সাফা

সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাফা কবির সম্প্রতি ক্যারিয়ারের এক যুগ পার করেছেন।  নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা পেয়েছেন। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন তিনি। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত সাফা। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’ 

সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি।