রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফার্মেসি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের (এসবিপি) রাবি ইউনিটের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে একই সঙ্গে সংগঠনটির উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল্লাহ-আল-মারুফ।

ঘোষিত উপদেষ্টা পরিষদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, ড. এম. গোলাম সাদিক, ছাত্র উপদেষ্টা ড. এ এইচ এম খুরশিদ আলম, ড. মো. আজিজ আব্দুর রহমান ও ড. মো. আব্দুল আলিম আল-বারী। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন রেনাটা পিএলসি-এর উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মো. ওবায়েদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আনোয়ার সাদাত, মো. আরিফুল ইসলাম, মো. রাবিউল আলম ও রফিকুন নবী।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মো. শিফাত হোসাইন ও সৌরভ চন্দ্র বর্মণ। যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, হিমেল আহমেদ ম্যাক্স ও বাধন বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন দুর্জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল মেহেদী, নারী কল্যাণ সম্পাদক মারুফা জাহান মীম এবং সহকারী নারী কল্যাণ সম্পাদক তাসলিমা তাবাসসুম নোমি, অর্থ সম্পাদক ফাহিম মুন্তাসির এবং সহকারী অর্থ সম্পাদক বকুল বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. নাহিদুল ইসলাম, শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল আরেফিন আবির এবং সহকারী শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক সুমন আহমেদ।

ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওসার মাহবুব। তথ্য ও প্রযুক্তি সম্পাদক উসামা বিন আলম, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল্লাহ আল মাসিফ, যোগাযোগ সম্পাদক সাগর আহমেদ মিয়া এবং প্রচার সম্পাদক  খালিদ হাসান সৌরভ।

কার্যনির্বাহী সদস্যরা হলেন ইসরাত জাহান ইলা, শেখ আরাফ নিহাল, মো. শাহাদত হোসেন সিয়াম, ফিরোজ তালুকদার, মো. সাগর হোসেন, ইরফান খান, খান মোহাম্মদ তানভীর, জুনায়েদ হোসাইন তানিম, রাকিবুল ইসলাম মিশন ও মো. নুররবী হাসান।