বিমানমন্ত্রী বললেন

ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট আগামী বছর চালু করতে কাজ চলছে

আগামী বছর ঢাকা থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল বুধবার সকালে সচিবালয়ে বিমানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্লাইট চালুর জন্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়ন (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা পাওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ। এ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।