মানবকল্যাণ শান্তি সাম্য সম্প্রীতিই সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর দর্শন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শোহাদায়ে কারবালা স্মরণ এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কাটিরহাট শাখা এবং মাইজভান্ডারী দায়রা শরীফের যৌথ উদ্যোগে আজিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি হাটহাজারী পশ্চিম ধলই কাটিরহাট মাইজভান্ডারী দায়রা শরীফ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাটিরহাট শাখা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সভাপতি ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, শরিয়ত তরিকত চর্চার মাধ্যমে জাগতিক শান্তি ও পরকালীন মুক্তি মিলবে।

প্রধান বক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মাইজভান্ডারী দর্শনের বুদ্ধিবৃত্তিক প্রসারে এবং সাংগঠনিকভাবে অবদান রাখছে।

মাহফিলে বক্তারা বলেন, মাইজভান্ডার শরিফ আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র এবং সর্ব মানবতার মিলনস্থল। এখানে এসে মানুষ শান্তি-স্বস্তি খুঁজে পায়। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) সহ মাইজভান্ডারী মহাত্মাগণ মানবিক ইসলামের প্রচারে এবং মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখেন। মানবসেবা, শান্তি সাম্য মানবতা এবং সম্প্রীতিই শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)সহ মাইজভান্ডারী মনীষীদের জীবন দর্শন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন পশ্চিম ধলই মাইজভান্ডারী দায়রা শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম জসিম উদ্দিন জিকো। এতে আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন, ধলই মাহবুবিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী,মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিদারুল আলম ও হাফেজ মাওলানা আবুল কালাম।

রাঙ্গামাটি জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম উদ্দিন মেম্বার, এস এম মোরশেদুল আমিন, জয়নাল আবেদিন জুলু, আবুল হাশেম ফকির, মুহাম্মদ মহিব উল্লাহ, মুহাম্মদ আজম প্রমুখ।