প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: কার্ড, কনসিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট:  https://www.primebank.com.bd

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: কার্ড-ভিত্তিক পণ্য, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং মুনাফা অর্জনের মূল চালিকাশক্তিগুলো সম্পর্কে ভালো বোঝাপড়া।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১ লাখ ১০ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।