রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সাক্ষাৎ 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি রাষ্ট্রপতিকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এই সময় তার সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। 

সাইফুল হক আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রের প্রধান অভিবাবক হিসাবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য  কামনা করেন। 

রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ দেশের জনগণের  সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।