ঢাকার ৪৬ ক্লাবের প্রায় ৬০০ খেলোয়াড়ের অংশগ্রহণে পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে ঢাকা মহানগর (পুরুষ ও মহিলা) ক্লাব লিগ খো খো চ্যাম্পিয়নশিপ। গতকাল বৃহস্পতিবার পল্টনের আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। খো খো ফেডারেশনের সভাপতি এএইচএম জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় সহসভাপতি ফজলুর রহমান বাবুল, সহসভাপতি প্রকৌশলী আব্দুল মুক্তাদির বেলাল, মতিউর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।