ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অন্যজন সিএনজিচালক। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আমতা এলাকার আখি (৩০), জাকারিয়া (১২) ও সিএনজি চালক জুয়েল (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির পর সড়কে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।