রূপায়ণ গ্রুপ ও নাবা গ্রুপের চুক্তি সই

রূপায়ণ গ্রুপের ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করবে নাবা গ্রুপ। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় রূপায়ণ সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রূপায়ণ গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন সিবিও (ইনচার্জ) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং নাবা গ্রুপের পক্ষে সই করেন উপদেষ্টা মো. আহসানুর রহমান। এই চুক্তির আওতায় রূপায়ণ গ্রুপের কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও ইনস্টিটিউশনাল স্পেস বিক্রিতে চ্যানেল পার্টনার হিসেবে কাজ করবে নাবা গ্রুপ। এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।