গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রীজ এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), সহোদর লিমন মোল্লা (২১) ও একই উপজেলার ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রীজ এলাকায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে তিন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্রতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আসামীদের আদালতে পাঠানো হবে।