রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চান মিয়া কবির (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান কবির (৩২)।
কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।