প্রশংসা কুড়াচ্ছে মির্জা এন্টারটেইনমেন্ট টিম পরিচালিত হীরা অভিনীত সিরিজ ‘সাহেব’। এতে সহশিল্পীর পাশাপাশি জ্যেষ্ঠ অভিনেত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার মা-মেয়ের রসায়ন বেশ নজর কেড়েছে। জ্যেষ্ঠ এই অভিনয়শিল্পীকে অত্যন্ত নির্ভরতার জায়গা হিসেবে উল্লেখ করে হীরা জানান, অভিজ্ঞ ও গুণী শিল্পীদের সঙ্গে কাজ করাটা তার জন্য শেখার এক বড় সুযোগ।
এদিকে অভিনেত্রী ফাতেমা হীরা নিজের জন্মদিনে বিশেষ কোনো বিরতি না নিয়ে শুটিং স্পটেই ব্যস্ত সময় পার করেছেন। মাইদুল রাকিবের পরিচালনায় ‘হালকা’ নাটকের দৃশ্যধারণের কাজে দিনটি কাটে তার। ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হীরা জানান, সবার ইতিবাচক সাড়া ও স্নেহ তাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।
অন্যদিকে সাবিনা ইয়াসমীন নিজেও জামরুল রাজুর ‘বেস্ট ফ্রেন্ড যখন বউ’ এবং সাইদুর রহমান সবুজের ‘দুনিয়া টাকার গোলাম’ নাটকের কাজ নিয়ে টানা ব্যস্ততায় রয়েছেন। ফাতেমা হীরার ঝুলিতেও যুক্ত হচ্ছে নতুন সব প্রজেক্ট; মাহমুদ হাসান শিকদারের ধারাবাহিক ‘দলছুট পাখিরা’ নিয়ে খুব শিগগিরই এটিএন বাংলায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।