ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান বাদ পড়ছেন পাভেল

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। পুরনো চরিত্রগুলোর প্রত্যাবর্তনের পর এবার গল্পে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রতি মুক্তি পাওয়া ১২০ নম্বর পর্বে দেখা গেছে তাকে। এই পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। পোস্টারে অভিনেতার ভিন্নধর্মী লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গল্পে গ্যাংস্টারদের আগমনে কাবিলাকে ঘিরে ফ্ল্যাটের বাসিন্দারা যখন বিপাকে পড়ে, তখনই আগমন ঘটে ‘ইংলিশ লেবু’র। তার এই উপস্থিতি ব্যাচেলরদের জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে তুমুল আগ্রহ।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নাটক থেকে তার বাদ পড়ার গুঞ্জন ছড়িয়েছে। অমি প্রকাশিত অভিনয়শিল্পীদের তালিকাতেও নেই পাভেল। যদিও পাভেল, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ ও তৌসিফদের নিয়মিত চরিত্রে দেখা যাচ্ছিল, তবে নতুন তালিকায় তার নাম না থাকা এবং আপাতত আ খ ম হাসানের নতুন যুক্ত হওয়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ আলোচনা।