অস্কারে যাচ্ছে মারাঠি ছবি ‘গোন্ধল’

সন্তোষ দাভাখর পরিচালিত মারাঠি চলচ্চিত্র ‘গোন্ধল’ ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। পি. শেষাদ্রির নেতৃত্বে ১২ সদস্যের জুরি বোর্ডে জমা পড়া ৩৩টি সিনেমার মধ্য থেকে ছবিটিকে চূড়ান্তভাবে নির্বাচন করে। এর আগে ২০২৫ সালের আইএফএফআইতে সিলভার পিকক পুরস্কার অর্জন করেছিলেন এই পরিচালক।

বিগত আসরে নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেও তা মূল তালিকায় জায়গা করে নিতে পারেনি। তাই আগামী বছরের ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আসরে ‘গোন্ধল’ কতদূর এগোয়, সেদিকেই এখন সবার নজর।