শিক্ষার মানবীয় মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করেছে আওয়ামী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শিক্ষা জাতীর মেরদণ্ড। অথচ আওয়ামী সরকার বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম করে মানবীয় এই মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিয়েছে জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত আমলে সব শিক্ষার্থীকে গণহারে পাশ করিয়ে দিত। তবে বর্তমান সরকার মেধাবীদের গুরুত্ব দিচ্ছে। বর্তমানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের রেজাল্ট মূল্যায়ন করা হচ্ছে।
রিজভী বলেন, আমাকে এমন শিক্ষকও বলেছেন যে বিগত সরকারের আমলে তিনি খাতা দিয়েছেন পরীক্ষায় লেখার জন্য সেই খাতায় সে সমস্ত প্রশ্নপত্র যেটা ওই কোশ্চেনটা লিখেছে আর কিছুই লেখেনি। পরে টেলিফোন আসলো যে তাকেও পাস করিয়ে দিতে হবে। শিক্ষক হতবাক হয়েছে। কোন ক্ষমতাশালী জায়গা থেকে টেলিফোন এসছে যে কিছু লেখা হলেই পাশ করিয়ে দিতে হবে। পরে তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে।
জোর করে কাউকে বেশি নম্বর পাইয়ে দিলে তো তার বা জাতিরও লাভ হয় না জানিয়ে তিনি বলেন, একটা ছেলে পড়াশোনা করেনি তাকে যদি বেশি নম্বর দেন সে জাতির কাছে কি অবদান রাখবে? এখন সেই জিনিসটি আর নেই।
নারী শিক্ষার প্রতি গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নারীদের ক্ষমতায় ক্ষমতায়নের জন্য ক্ষমতায়নের প্রথম শর্ত হচ্ছে তাকে শিক্ষা প্রাপ্তি। বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রীদের বেতন ফ্রি করেছিলান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা অনার্স পর্যন্ত করেছেন।
নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা।