ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও মশারী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আরএমও ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারী ও ইনসুলিন সিরিঞ্জ তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার প্রমুখ।

এসময় খোরশেদ বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ শ্লাোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ।