বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি -৯) এর সদস্যরা। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি  হলেন- উপজেলার কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মো. মোহন মিয়া (৪০)। 

এসআরবি-৯ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সাকিনের একটি পাকা রাস্তার উপর কতিপয় কারবারি মাদক কেনা বেচার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্য পেয়ে একটি টিম অভিযান পরিচালনা করে এক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় ২/৩ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার কাছে থেকে ৬টি পাটের বস্তার ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ এবং গোলাপী রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্যসহ একজন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।