জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন সোমবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ও জবি চ্যান্সেলর কর্তৃক পূর্ব প্রদত্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। সবার সহযোগিতা চাই।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জবির দ্বিতীয় সমাবর্তন আয়োজনকে ঘিরে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। সমাবর্তনের তারিখ ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।