দেশজুড়ে ১ হাজারের বেশি রাইডারের অংশগ্রহণে ‘ওয়ান রাইড ২০২৬’ উদযাপন

‘এভরি রাইডার, এভরি রোড, ওয়ান মিশন’—এই বার্তাকে ধারণ করে বাংলাদেশে উদযাপিত হয়েছে রয়্যাল এনফিল্ড ‘ওয়ান রাইড ২০২৬’। গত ২০ সেপ্টেম্বর দেশের ২৩টি সেলস পয়েন্টকে কেন্দ্র করে আয়োজিত এ বৈশ্বিক মোটরসাইকেল রাইডিং উদযাপনে অংশ নেন ১ হাজারের বেশি রাইডার।

রয়্যাল এনফিল্ডের বৈশ্বিক এ আয়োজনে বিশ্বের ৬০টিরও বেশি দেশের রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা অংশ নেন। দেশের ২৩টি সেলস পয়েন্টকে কেন্দ্র করে আয়োজিত ২৩টি রাইডে অংশগ্রহণকারীরা নিজ নিজ সেলস পয়েন্ট থেকে রাইড-আউটে যোগ দেন। এ সময় তারা রয়্যাল এনফিল্ডের পিওর মোটরসাইক্লিং দর্শন, রাইডারদের ভ্রাতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট উদযাপন করেন।

‘ওয়ান রাইড ২০২৬’-এর বৈশ্বিক থিম ছিল ‘এভরি রাইডার, এভরি রোড, ওয়ান মিশন’। এবারের আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ড রাইডাররা একই বৈশ্বিক কমিউনিটির অংশ হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি হিমালয়ান স্নো লেপার্ড সংরক্ষণ উদ্যোগের সঙ্গেও যুক্ত হয়েছেন।

বাংলাদেশের কেন্দ্রীয় ‘ওয়ান রাইড’ আয়োজন অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জের মাওয়ার একটি রিসোর্টে। ঢাকার তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হওয়া কেন্দ্রীয় রাইডে ফ্ল্যাগশিপ, উত্তরা, মিরপুর, বংশাল, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহের রাইডাররা অংশ নেন। পাশাপাশি ফরিদপুর ও শরীয়তপুরের রাইডাররাও এতে যোগ দেন।

কেন্দ্রীয় রাইডে ৫০০-এর বেশি রয়্যাল এনফিল্ড রাইডার একত্রিত হয়ে আয়োজনটিকে প্রাণবন্ত রাইডার গ্যাদারিংয়ে পরিণত করেন। রাইড শেষে দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন অংশগ্রহণমূলক বিনোদনমূলক কার্যক্রম ও কমিউনিটি এনগেজমেন্ট।

রাইডের পাশাপাশি রাইডারদের নতুন অভিজ্ঞতা দিতে এবারের আয়োজনে প্রথমবারের মতো ছিল সীমিত সংস্করণের ‘ক্লাসিক ৩৫০’ বাইকের প্রদর্শনী। এ ছাড়া জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ ও স্পেয়ার পার্টস প্রদর্শনী, বাইক সার্ভিস ও ওয়াশিংসহ বিভিন্ন এনগেজমেন্ট ও এক্সপেরিয়েন্স জোন রাখা হয়।

রাইডারদের জন্য ছিল স্লো বাইক রেস, টাগ অব ওয়ার, রাইডার ফটোগ্রাফি ও অ্যাকুস্টিক লাইভ মিউজিক। এসব আয়োজনের মাধ্যমে রাইডারদের মধ্যে নতুন পরিচয় ও বন্ধুত্বের পাশাপাশি কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী হয়েছে।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় ২০২৪ সালের অক্টোবরে হান্টার, ক্লাসিক, মিটিওর ও বুলেট ৩৫০ মডেল নিয়ে। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে সক্রিয় ও ক্রমবর্ধমান রয়্যাল এনফিল্ড রাইডিং কমিউনিটি। ‘ওয়ান রাইড ২০২৬’ সেই কমিউনিটিকে আবারও একই প্ল্যাটফর্মে নিয়ে আসে। ভিন্ন শহর, ভিন্ন রুট ও ভিন্ন গন্তব্য হলেও রাইডারদের আবেগ ছিল এক—পিওর মোটরসাইক্লিং।

বাংলাদেশের বিভিন্ন সেলস পয়েন্টকে কেন্দ্র করে আয়োজিত এ দেশব্যাপী উদযাপন রয়্যাল এনফিল্ডের ক্রমবর্ধমান কমিউনিটি এবং দেশের রাইডারদের পিওর মোটরসাইক্লিংয়ের প্রতি আগ্রহকে আরও দৃশ্যমান করেছে।