বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

গোপালগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে।

এ পদক অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরবের বিষয় উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে।

এদিকে বিপিএম-সেবা পদক অর্জন করায় গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।