কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন; অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অ্যাডিশনাল আইজি সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); অ্যাডিশনাল আইজি মো. কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার; ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম; অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াছমিন; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।

এ ছাড়া সভায় স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস উপস্থিত ছিলেন।