বাতাবি লেবুর পুষ্টিগুণ

বাতাবি লেবুতে রয়েছে নানা পুষ্টি উপাদান। ঠা-াজনিত সর্দি-কাশি, ঋতু পরিবর্তনজনিত অসুস্থতা ছাড়াও নানা রোগপ্রতিরোধে সহায়ক এই ফল।

রোগ প্রতিরোধ করে : বাতাবি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকায় এটি রোগপ্রতিরোধ করে এবং রোগ নিরাময়ে সহায়তা করে। দেহের ত্বক মসৃণ ও ভালো রাখে।

ভিটামিন সি এর উৎস : ভিটামিন সি-এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত ও পুঁজ নির্গত হয়। এ সমস্যাকে বলা হয় স্কার্ভি। স্কার্ভি হলে অকালে দাঁত পড়ে যায়। বাতাবি লেবুতে ভিটামিন সি, ক্যারোটিন থাকায় এটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।

ক্যানসারের জীবাণু ধ্বংস করে : বাতাবি লেবুতে রয়েছে ভিটামিন ‘সি’, বিটা ক্যারোটিন আর ভিটামিন ‘বি’। এই ফলে লিমোনোয়েড নামে এক ধরনের উপাদান রয়েছে যা ক্যানসারের জীবাণু ধ্বংস করে।

চর্বি জমতে বাধা দেয় : বাতাবি লেবুর রস শরীরের বাড়তি চর্বিকে ভেঙে ওজন কমাতে সাহায্য করে। শিরা-উপশিরার দেয়ালে চর্বি জমতে বাধা দেয়। বার্ধক্য দূরে ঠেলতে এবং ইনফেকশনজনিত সমস্যা দূর করতে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হজমে সহায়তা করে : খাবার হজমের জন্য হজমকারী এনজাইম হিসেবে কাজ করে এই লেবুর রস। যেকোনো চর্মরোগ, ফোড়া ও ঘা হওয়া প্রতিরোধ করে এই ফল। অপারেশন বা অস্ত্রোপচারের পরে বাতাবি লেবুর রস অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

জ্বরের প্রয়োজনীয় পথ্য : গরম-ঠা-াজনিত কারণ বা ঘাম জমে যে জ্বর হয়, বাতাবি লেবু তার জন্য প্রয়োজনীয় পথ্য। এই লেবু গাছের পাতাও পুষ্টি সরবরাহ করে। তবে কচি পাতা খাওয়া যায়। যারা নিয়মিত এই ফল খান তাদের ছোঁয়াচে রোগগুলো সহজে হয় না।