এড শিরানের দুঃখপ্রকাশ

গাজা ইস্যুকে কেন্দ্র করে র‌্যাপার ম্যাকলমোরকে নিজের কনসার্ট সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এক কনসার্টে তিনি স্বীকার করেন যে, সাম্প্রতিক পরিস্থিতির চাপে তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

বক্তব্যে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করার পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘বিপর্যয়কর ও অসমানুপাতিক’ বলে কঠোর সমালোচনা করেন শিরান। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে ‘পদ্ধতিগত অন্যায়’ হিসেবে বর্ণনা করেন।

গত ৪ সেপ্টেম্বর মেটলাইফ স্টেডিয়ামে ম্যাকলমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর কয়েকটি ভেন্যু মালিক তাকে বয়কটের হুমকি দেয়, যার জেরে তাকে সফর থেকে বাদ দেওয়া হয়। তবে মুক্ত বিশ্বে শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণœ হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানান শিরান। ওইদিন কনসার্ট ভেন্যুর বাইরে ফিলিস্তিনপন্থিরা সচেতনতামূলক বিক্ষোভও প্রদর্শন করেন।