গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত সুবল দাস (৩৫) সাতক্ষীরার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক পথে দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।