ভারতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্রসচিব সিয়াম

ভারত সরকার দেশটিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে হাইকমিশনকে নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়ে সম্মতির কথা জানায়।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কূটনীতিক আসাদ আলম সিয়াম বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।