ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ফেনীতে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে পড়ে নুরুল আলম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহরের রামপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত নুরুল আলম দিনাজপুরের নবাবগঞ্জের ভাসানীপাড়া এলাকার বাহাদুরের ছেলে

স্থানীয়রা জানায়, ফেনী শহরের রামপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তিনি ভবনটির তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আহত নুরুল আলমকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাব উদ্দিন রিটু নুরুল আলমকে মৃত ঘোষণা করেন।