গানচিল মিউজিক এবার হিপ-হপ ও র্যাপের মেলবন্ধনে নিয়ে এলো সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’
গানটিতে ‘পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই’- আবদুল লতিফের সৃষ্টি করা কালজয়ী গানের লাইন ব্যবহার করা হয়েছে। গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি তৈরি করা বলে জানান গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।
নিজের কথা ও সুরের এই গানটি নিয়ে শিল্পী ক্রাউন ইঞ্জিন জানান, এতে র্যাপের ছন্দের সঙ্গে নিজের সংগীতভাবনা তুলে ধরেছেন তিনি। কোরাসে কণ্ঠ দিয়েছেন আলী আদনান আদর। ক্রিটিক্যাল মাহমুদের সংগীত আয়োজনে গানটির বিট প্রডিউসার এম আর রাব্বি। গিটারে ছিলেন আরিয়ান হাসান ও তীর্থ চক্রবর্তী। ‘হল অব ক্রিটিকস’ স্টুডিওতে রেকর্ড হওয়া গানটি এখন গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।