ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দূরদর্শী সম্পর্ক চায় : মুখপাত্র

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপড়েন চলছে।