গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
তবে তাৎক্ষণিকভারে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী একটি বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ঘটনায় আর তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।