ঢামেক এলাকায় মিলল ২ বৃদ্ধের মরদেহ

রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার  (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় অজ্ঞাত পরিচয়ের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ। তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, বুধবার দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের রাস্তা থেকে উদ্ধার হয় ৬০ বছর বয়সী আরেক বৃদ্ধের লাশ। তারা দুজনই ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে। তাদের পরিচয় সনাক্তের জন্য শাহবাগ থানায় অবগত করা হয়েছে।