রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগ। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বলেন, গ্রেপ্তার আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সহসম্পাদক।