৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫,০০০ জন চিকিৎসক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ্যতা বিডিএস অথবা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে।

এছাড়া প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো ধরনের সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিসিএস পরীক্ষার বিস্তারিত শর্তাবলী, পদসংখ্যা ও আবেদন প্রক্রিয়ার তথ্যাদি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।