মনিরামপুরে  অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে  অজ্ঞাতপরিচয় এক নারীর  (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বেগারিতলা নামক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ভোর বেলায় রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বেগারিতলা বাজার এলাকার রাস্তায় এক রক্তাক্ত নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন জানান, ভোর ৬টার পর বৃষ্টির সময় আমরা একটি দুর্ঘটনার খবর পেয়ে বেগারিতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করি এবং থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তবে সে সময় কোন প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনা সম্পর্কে সঠিক কোন তথ্য পাইনি।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, মহিলাটি পাগল ধরনের, স্থানীয়রা বাজার এলাকায় ঘোরঘুরি করতে দেখেছে। সড়ক দুর্ঘটনায় সম্ভবত তার মৃতু্ ঘটেছে। মরদেহটির বিষয়ে হাইওয়ে পুলিশ ময়নাতদন্তসহ কার্যকরি ব্যবস্থা গ্রহণ করছে।