শুভ জন্মদিন

আজ ২৫ সেপ্টেম্বর অভিনেত্রী অপর্ণা ঘোষের জন্মদিন। চট্টগ্রামে জন্ম নেওয়া এই তারকা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে আসেন। শুরুতে মডেলিং করলেও মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এরপর ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গ-ি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ দিনে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা