রাধিকা আপতে

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ট্রমায় ছিলাম

পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় ও তার পরিণতি নিয়ে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, টানা চার দিন ঘরের বাইরে পা রাখতে পারেননি।

ব্যক্তিগত জীবনেও মারাত্মক প্রভাব ফেলেছিল। অভিনেত্রী জানান, সে সময় তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। ঘটনার পর নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। তার অ্যাপার্টমেন্টের দারোয়ান ও গাড়ির ড্রাইভারও সেই ছড়িয়ে পড়া ক্লিপটি দেখে ফেলেছিলেন। নিরাপত্তার স্বার্থে নিজের ব্যক্তিগত গাড়িচালক ও স্পট বয়কে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুরক্ষার দায়িত্ব নিতে পারলে তবেই তারা কাজ করবেন, না হলে কাজ ছেড়ে দিতে পারেন। তবে তারা দুজনেই পাশে থাকার আশ্বাস দেন। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য ফুটিয়ে তোলার পর শিল্পীদের কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়, তা নিয়েই এই স্মৃতিচারণ করেন রাধিকা।