অভিনয়ে ফিরবেন না রিফাত চৌধুরী

গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। হঠাৎ পা অবশ হয়ে যাওয়া ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যার কারণে গত ১৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় মেঝেতে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে গণমাধ্যমের নজরে এলে কেবিন সুবিধা পান তিনি। বর্তমানে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের তদারকিতে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পাঁচ শতাধিক নাটকে অভিনয় করলেও মূলত কবিতা ও সাহিত্যচর্চাকেই জীবনের মূল ক্ষেত্র হিসেবে মনে করেন। ২৯টি বই প্রকাশ হয়েছে তার। সুস্থ হলে ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি, তবে নাটক পরিচালনার ইচ্ছা আছে। প্রকাশকদের কাছ থেকে সঠিক সম্মানী না পাওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই গুণী শিল্পী।