গাজীপুরের শ্রীপুরে কৌশলে ডেকে নিয়ে এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে মাওনা চৌরাস্তা পানের আড়ত এলাকায় দুই শিশুসন্তানের সামনে ধর্ষণ করা হয় বলে দাবি ওই নারীর। এ ঘটনায় গতকাল ওই নারী দ্বারে দ্বারে বিচার দাবি করেন। এতে কারও সাড়া না পেয়ে দুই সন্তান নিয়ে বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় আহত বড় ছেলেকে (৫) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে তাদের হেফাজতে নেন। অভিযুক্ত ব্যক্তির নাম সোহরাব হোসেন। তিনি নেত্রকোনার বাসিন্দা। মাওনা এলাকায় দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করেন সোহরাব।
ভুক্তভোগী নারী জানান, তিনি ভিক্ষা করে দুই সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করেন। তার স্বামী কয়েক বছর আগে তাদের ছেড়ে চলে গেছে। ভাড়া বাসা নিয়ে তিনি বসবাস করেন। বাসা ভাড়া দিতে না পারায় বের করে দেন বাড়ির মালিক।