শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হয়েছে। গতকাল দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজেও অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস। স্বপ্নপূরণের দীপ্ত সূচনার দিন বর্ণিল সাজ আর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। একবুক স্বপ্ন নিয়ে শুরু হওয়া উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষিকার। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। স্বপ্নের ক্যানভাসে জীবনকে আঁকতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী। নবীনদের উদ্দেশে তিনি বলেন, মাইলস্টোন কলেজ স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সবটুকু যোগ্য করে গড়ে তুলবে তোমাদের। বিজ্ঞপ্তি