মুশতাক খানের মৃত্যুতে বলিউডে শোকের মাতম

লিভার ক্যানসারেরি সঙ্গে দীর্ঘ দিন লড়াই করে শেষমেশ হার মানলেন বলিউড অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে বলিপাড়ায়। 

মুশতাকের অভিনয় জীবন শুরু হয় ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্‌সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে। এরপর অভিনয়ের চার দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহী’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায়। 

মুশতাক খানের মৃত্যুর পর অভিনেতা সানি দেওল, রাজপাল যাদব, চলচ্চিত্র নির্মাতা আনিস বাজমি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কৌতুক অভিনেতা সুনীল পাল এবং অভিনেতা সঞ্জয় মিশ্রসহ অনেকেই সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।