ক্ষুদে লেখক নাওফাত ইউসুফ ইউশার জন্মদিন

২৬ সেপ্টেম্বর ক্ষুদে লেখক নাওফাত ইউসুফ ইউশার জন্মদিন। লেখালেখির পাশাপাশি বিতর্ক, উদ্যোক্তা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী কাজেও যুক্ত রয়েছেন তিনি।

২০২২ সালে ভিকারুননিসা নূন স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় অমর একুশে বইমেলায় ইউশার গল্পগ্রন্থ ‘জেড এক্স স্পেস ওয়াইটি’ প্রকাশিত হয়। ঝিঙেফুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করে।

পরবর্তী সময়ে একাদশ শ্রেণিতে পড়ার সময় ইউশার উপন্যাস ‘ফ্লোরিনা’ প্রকাশিত হয়। এ বছর ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

লেখালেখির পাশাপাশি ইংরেজি বিতর্কেও সাফল্য অর্জন করেছেন ইউশা। স্বেচ্ছাসেবী সংগঠন আভায়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ‘লুমালুম’ ও ‘মডেসলিক’ স্টার্টআপের উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন।

জন্মদিনে লেখক, বিতার্কিক ও উদ্যোক্তা নাওফাত ইউসুফ ইউশার জন্য শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।