সর্দি-কাশি এড়াতে বেশি আদা নয়

ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি থেকে স্বস্তি পেতে অনেকেই আদা-চা বা আদা মেশানো গরম পানি পান করেন। আদায় থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন উপাদান শরীরের জন্য উপকারী। তবে উপকারী বলেই অতিরিক্ত আদা খাওয়া ঠিক নয়। প্রয়োজনের চেয়ে বেশি আদা খেলে কিছু মানুষের হজমের সমস্যা, বুক জ¦ালা বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই সর্দি-কাশি এড়াতে পরিমিত আদা-চা পান করা যেতে পারে, কিন্তু এটিকে অতিরিক্ত খাওয়ার অভ্যাসে পরিণত করা ঠিক নয়। নিয়মিত বেশি আদা খাওয়ার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

গ্যাস্টিক ও বুক জ¦ালা : অতিরিক্ত আদা পাকস্থলীতে অস্বস্তি তৈরি করতে পারে। ফলে গ্যাস্ট্রিক, গ্যাস, বদহজম ও বুক জ¦ালার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে খালি পেটে বেশি আদা খেলে এ ধরনের সমস্যা বাড়তে পারে।

রক্তে শর্করা কমতে পারে : আদা রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। তাই ডায়াবেটিসের ওষুধ সেবনকারীরা অতিরিক্ত আদা খেলে রক্তে শর্করা বেশি কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।

রক্তপাতের ঝুঁকি : আদার কিছু উপাদান রক্তজমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই রক্ত পাতলা করার ওষুধ সেবনকারীদের অতিরিক্ত আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

গর্ভাবস্থায় সতর্কতা : বমিভাব কমাতে আদা উপকারী হতে পারে। তবে গর্ভাবস্থায় বেশি পরিমাণে আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।