ভাতিজাদের হাতে চাচা খুন

ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে চাচা জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বিশ্বাস ওই গ্রামের মৃত বদিয়ার বিশ্বাসের ছেলে। শাকিল বিশ্বাস (২৫) ও সাইমন বিশ্বাস (২২) জাকির বিশ্বাসের ছেলে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুমাইন বিশ্বাস পাড়ার বদিয়ার বিশ্বাসের ছোট ছেলে জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে বড় ভাই জাকির বিশ্বাসের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সকালে জমির বিরোধ নিয়ে চাচা-ভাতিজা দুই পক্ষের মধ্যে বাগবিত-া শুরু হয়। এক পর্যায়ে দুই ভাতিজা লাঠি দিয়ে চাচাকে আঘাত করে।