পর্দা নামল ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের

তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজ নিজ ক্যাম্পাসের হয়ে লড়ার দেশি জোশ উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬। গত আট বছর ধরে ক্লেমন আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এ টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস ও নানা আয়োজনের মধ্য দিয়ে জমে ওঠে এবারের আসর।

টুর্নামেন্ট ঘিরে ছিল নানা আয়োজন। খেলা শুরুর আগে ৩২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ট্রফি রাইড। মিরপুর ইনডোর স্টেডিয়ামে দর্শকদের জন্য ছিল হেলিকপ্টার রাইডের সুযোগ। ক্লিয়ারলি বাংলাদেশির আয়োজনে দর্শকদের জন্য ছিল উপহার জেতার সুযোগ। আর ‘ক্যাচ ইট, উইন ইট’ কর্মসূচিতে বল ক্যাচ করে ৫০০ টাকা জিতে নেন দর্শকেরা। পাশাপাশি নিজেদের বিশ্ববিদ্যালয়ের দলকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে সরব হয়ে ওঠেন ক্লেমন সুপার ফ্যানরা।

দারুণ লড়াইয়ের পর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দলের অধিনায়ক শরিফুল ইসলাম (সাকের)-এর নেতৃত্বে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় তারা এবং তুলে নেয় কাঙ্ক্ষিত শিরোপা।

এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ‘এবারের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও তরুণদের মাঝে ক্রিকেটকে ঘিরে দেশি জোশ ও উৎসাহ দেখেছি আমরা। ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ ও দর্শকদের অংশগ্রহণ—সব মিলিয়ে আয়োজনটি ছিল ক্লিয়ারলি বাংলাদেশি। আগামী দিনগুলোতেও আরও বড় পরিসরে তরুণদের এই ক্রিকেট-আবেগ উদযাপন করতে চাই আমরা।’

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘গত আট বছর ধরে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের ক্রিকেটের সঙ্গে যুক্ত করে আসছি আমরা। এবারের আয়োজনেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তরুণদের আনন্দ, আবেগ ও উদ্যমের সঙ্গে ক্লেমন এভাবেই পাশে থাকতে চায়।’