সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার প্রবীণ রুকন অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, অধ্যাপক আব্দুল বাছিত একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দ্বীনের খাদেম ছিলেন। শিক্ষার প্রসার এবং দ্বীনের খেদমতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারিয়েছে।
শোকবার্তায় জামায়াত আমির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন অধ্যাপক আব্দুল বাছিতের নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এ শোক ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।