কপিল শোতে অজয়ের রসিকতা

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে অজয় দেবগনের জায়গায় যদি তার স্ত্রী অভিনেত্রী কাজল থাকতেন, তবে কী হতো? নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে উপস্থিত হয়ে এমন এক প্রশ্নের মজাদার উত্তর দিয়েছেন অজয়। তার মতে, কাজল থাকলে ছবির মূল রহস্য শুরুতেই ফাঁস হয়ে যেত এবং সিনেমাটি তৈরি করাই সম্ভব হতো না।

অনুষ্ঠানে অজয়ের সঙ্গে ছিলেন ছবিটির সহ-অভিনেত্রী শ্রেয়া সরণ, এশা দত্ত, জয়দীপ আহলাওয়াত ও মৃণাল যাদব। সঞ্চালক কপিল শর্মা কৌতুক করে পরিচালক অভিষেক পাঠককে প্রশ্ন করেন, কাজলকে কাস্ট করলে তিনি কি শুরুতেই ছবির সব গোপন তথ্য প্রকাশ করিয়ে ছাড়তেন না? কপিলের কথার খেই ধরে অজয় হেসে বলেন, ‘তাহলে তো প্রথম সিনেমাটাই তৈরি হতো না!’

কথোপকথনে কপিল শর্মা অজয়ের গম্ভীর স্বভাব নিয়ে রসিকতা করে জানান, গত ১৫ বছরে তাদের মধ্যে সর্বোচ্চ ১৪ বার কথা হয়েছে, যা কেবল কুশল বিনিময়েই সীমাবদ্ধ।

শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ও প্যানোরামা স্টুডিওসের প্রযোজনায় ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তি ‘দৃশ্যম ৩’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। সম্পূর্ণ নতুন ও মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি।