ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন 

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

এসময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় সাইন্সল্যাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়। এসময় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। রবিবার(২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাইন্সল্যাব মোড়ে এ চিত্র দেখা গেছে। 

নিউমার্কেট থানার কর্তব্যরত অফিসার এসআই মোস্তফা  বলেন, সংঘর্ষের ঘটনায় সেখানে আমাদের উর্ধতন কর্মকর্তারা আছেন।  তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

এর আগে বেলা ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ঢাকা কলেজ মিছিল নিয়ে থেকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এজন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে এজন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, সাইন্সল্যাবে ৬০ জনের মতো পুলিশ আছে। নিউমার্কেট, কলাবাগান এবং ধানমন্ডি তিন থানা থেকে আলাদা আলাদা স্থানে পুলিশ অবস্থান করছে।