হাতিবান্ধা সীমান্তে ভারতীয় মাদকসহ মালামাল আটক

হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সকল  অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনে সিংগীমারী বিওপির টহলদল নিয়মিত অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন মালামাল আটক করে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনের সিংগীমারী বিওপির টহলদল ভোর ৬ টা মিনিটে সীমান্তের  ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী বিহারি বাজারে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করে।

আটককৃত ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন মালামালের সর্বমোট মূল্য- ৬১,২৬০ টাকা। অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। 

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।